সড়ক দুর্ঘটনায় হাইওয়ে থানার ওসি নিহত

আপডেট : ১৩ জুন ২০১৭, ১০:৩৯
নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ব্রা‏হ্মণবাড়িয়ার হাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ও তার গাড়ি চালক ওয়ারিশ মিয়া (৪৫) নিহত হয়েছেন। 
 
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
 
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান জানান, ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ  (ওসি) হুমায়ুন কবির প্রাইভেটকারে ঢাকার উত্তরার বাসায় যাচ্ছিলেন। প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
 
IMG0
 
এতে ঘটনাস্থলে ওসি হুমায়ুন কবির মারা যান। গুরুতর আহতাবস্থায় প্রাইভেটকারচালক ওয়ারিশকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি