বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ পথে লঞ্চ চলাচল করতে নিষেধ করে দিয়েছে। সেইসঙ্গে অভ্যন্তরীণ নৌবন্দরগুলোতে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে।
আজ রাত সাড়ে ৮টা থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার অবস্থার উন্নতি হলে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
