বান্দরবানে টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ৪ জনের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৩:০০
বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড়ধসে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। দৈনিক ইত্তেফাককে বান্দরবান সদর থানা থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১ জন কালাঘাটার বাসিন্দা।
 
জানা গেছে, নিহত ব্যক্তি কালাঘাটার বাসিন্দা। তার মৃতদেহ বান্দরবান সদর হাসপাতালে রাখা আছে। মঙ্গলবার ভোরে বান্দরবান শহরের লেমু ঝিড়ি পাড়া, কালাঘাটা ও ক্যচিংঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। নিখোঁজও রয়েছেন কয়েকজন।
ইত্তেফাক/সাব্বির