টানা ও ভারী বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রামের জন সংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এদিকে, চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে দুর্গতদের সরাতে জেলা প্রশাসনের ২টি টিম কাজ করছে। একটি টিম নগরীর লালখান বাজার মতিঝরনা এলাকায় ও অপর টিম বায়েজিদ ও মুরাদপুর এলাকা নিয়োজিত আছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ইত্তেফাক অনলাইনকে জানান, অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআই
