উল্লাপাড়ায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৪:৪৯
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উলিপুরে আগুনে পুড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা খাতুন (৫৫) ওসমান গনির স্ত্রী। এ ঘটনায় ভস্মীভূত হয়েছে তার শয়ন কক্ষ।
 
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে হঠাৎ করে ফাতেমা খাতুনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়লে অন্যরা ঘর থেকে বের হতে পারলেও পুরো শরীর ঝলসে ফাতেমা খাতুনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় উল্লাপাড়া থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ ও লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।
 
ইত্তেফাক/সাব্বির