পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ধামোর ইউনিয়নের শিকটিহাটি গ্রামে পানিতে ডুবে জয়ন্তী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ওই গ্রামের সুজন তার মেয়ে জয়ন্তীকে নিয়ে পুকুর পাড়ে গরুকে গোসল করাতে যায়। গোসল শেষে সুজন গরু নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর মেয়ের কথা মনে হলে পুকুর পাড়ে গিয়ে খুঁজতে থাকে। অনেক খেঁজাখুজির পরে তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে। পরে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
ধামোর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল পুকুরে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
