মিরসরাইয়ে বজ্রপাতে নিহত ১

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৯:০৪
 
চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে আবুল বশর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা দিকে দায়িত্ব পালন শেষে বাঁধের উপর নির্মিত বিশ্রামাগারে ঘুমানোর সময় তিনি বজ্রপাতে আক্রান্ত হন।
 
আবুল বশর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মিত মুহুরি প্রজেক্টের স্লুইস গেইটের নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন। আবুল বশর সোনাগাজী উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।
 
স্থানীয় মৎস্য চাষি আনোয়ার হোসেন বলেন, 'প্রতিদিনের ন্যায় আবুল বশর রাতে স্লুইস গেইট পাহারা শেষে বাঁধের পাশে নির্মিত ঘরে ঘুমায়। এসময় ভোরে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।'
 
ইত্তেফাক/জামান