‘বিএনপি জামায়াত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে’

আপডেট : ১৪ জুন ২০১৭, ১১:৩৬
বিএনপি ও জামায়াত মিলে জঙ্গিবাদকে মদদ দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মহাজোট সরকার ক্ষমতায় থাকতে এদেশে কোন জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।
 
মঙ্গলবার বাবুগঞ্জের আবুল কালাম ডিগ্রী কলেজ মিলনায়তনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  রাশেদ খান মেননের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এতিমদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, এদেশের  মানুষ জালাও পোড়াও রাজনীতিকে ঘৃণা করে। রাজনীতির নামে যারা মানুষ হত্যা করে তারা দেশ ও জাতির শত্রু। মহাজোট সরকার সব প্রতিকূল অবস্থা মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
 
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার ছেলে আনিক রাশেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ-মুলাদী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, বরিশাল জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)আহসান হাবিব,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ জাকির হোসেন, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান,দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও-এর পরিচালক আতিকুর রহমান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, উজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ(বাদল), মহিলা ভাইস চেয়ারম্যান শীমা রাণী শীল, রতন আলী শরীফ বীরপ্রতীক, ওয়ার্কার্স পার্টির সিনিয়র নেতা বজলুর রহমান মাষ্টার, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কেন্দ্রীয় ছাত্রমৈত্রী সহ-সভাপতি সুজন আহমেদ, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, আওয়ামীলীগ নেতা মাসুম মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
 
 
ইত্তেফাক/এমআর