গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল কলেজগেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে একটি মালবাহী টেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী রেলজংশনের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম জানান, বুধবার সকাল ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেইট এলাকায় পৌঁছলে ওই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরানো হলে ট্রেন চলাচল দ্রুততম সময়ে স্বাভাবিক হবে।
ইত্তেফাক/এমআই
