কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০১৭, ১৩:৫৮
কুড়িগ্রামে ফুলবাড়ীর নীলকমল নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এই ঘটনা ঘটে। 
 
জানা গেছে, ওই গ্রামের আশরাফুল হকের শিশুপুত্র জিয়াউর রহমান জিহাদ (৫) ও জয়নাল আবেদীনের পুত্র হাবিবুর রহমান লেবু (৬) খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির কাছে নীলকমল নদীতে পড়ে যায়। পরে বিকেল হলেও শিশু দুটি বাড়িতে না আসায় তাদের মায়েরা আশেপাশে খোঁজ খবর করেন। একপর্যায়ে শিশু দুটিকে কোথাও পাওয়া না গেলে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে নদীতে খোঁজাখুঁজি করে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। 
 
ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই