বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করছে। আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী বাদশা নকিব (৩৩) ও মাহেন্দ্র গাড়ির চালক গোবিন্দ দে (৪৭)। তাদের সঙ্গীয় অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ মাদক বহনকারী গাড়িটি জব্দ করেছে।
বাদশা নকিব বাগেরহাটের কাড়াপড়া ইউনিয়নের গুজিরহাটী গ্রামের মৃত ছালাম নকিবের ছেলে ও গোবিন্দ্র দে ফকিরহাটের পিলজঙ্গল গ্রামের পরিতোষ দের ছেলে। রাতে বাগেরহাট থেকে মাহেন্দ্র গাড়িতে অবৈধ মাদক নিয়ে বাদশা নকিব মোরেলগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে হাশেম খার হাট নামক স্থানে দায়িত্বরত পোলেরহাট পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় সিপাহী ব্যাটালিয়ান শামীম হোসেন তাদের চ্যালেঞ্জ করে মাহেন্দ্র আটক করেন। এসময় পুলিশ মাহেন্দ্র থেকে ব্যাগ ভর্তি পাঁচ কেজি গাঁজাসহ তাদের আটক করে।
মোরেলগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি মনিরুজ্জামান মিঠু জানান, ঈদ পূর্ব মাদক ব্যবসায়ীরা সক্রিয় হওয়ায় সম্ভাবনার জন্য পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, এ ঘটনায় মাহেন্দ্র জব্দ ও মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/কেকে
