উত্তরায় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত

আপডেট : ১৪ জুন ২০১৭, ১৫:২৭
রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে। আহতরা হলেন, ফারুক(৩০) ও আবুল কাসেম (৩২)। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আইইউবিএ ইউনিভার্সিটি চেকপোস্টে এই ঘটনা ঘটে। 
 
পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিলভার রঙয়ের একটি প্রাইভেটকার জব্দ করেছে। আহত দুই ছিনতাইকারীদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জনান, ভোর সাড়ে ৪টার দিকে প্রাইভেটকারে করে দুই ছিনতাইকারী ঢাকায় ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশের চেকপোস্টে বাঁধার স্বীকার হলে ছিনতাইকারীরা গাড়ি ঘুরিয়ে কামার পাড়ার দিকে যেতে থাকে। এ সময় পুলিশ গুলি করলে দু্ই ছিনতাই কারী আহত হন।
 
ওসি আরো জানান, গ্রেফতার কুত ছিনতাইকারীরা রাজধানীতে প্রাইভেট কারে করে রিক্সার যাত্রীদের মূল্যবান জিনিষপত্র ছিনিয়ে নেয়।
 
ইত্তেফাক/এমআর