গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন স্থানে সকাল থেকে যনজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যানবাহনগুলো চলছে ধীরগতিতে। চার লেনের উন্নীতকরণের কাজ আর বৃষ্টির পানি জমে থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া, চালকদের ওভারটেকিং প্রবণতা এই যানজটের সৃষ্টি হয়েছে। কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর বাইপাস ও স্কয়ার এলাকায় এই যানজট ছড়িয়ে পড়েছে। যানবাহনগুলো থেমে থেমে চলছে। এক ঘণ্টার রাস্তা অতিক্রম করতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগছে। এতে দূরপাল্লাগামী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। সালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার বলেন, বৃষ্টির পানি জমে মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটবড় গর্তের সৃষ্টি হওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সকাল থেকেই থেমে থেমে যানবাহন চলছে। আমরা মহাসড়কে যানজট নিরসন কল্পে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইত্তেফাক/এমআই
