ভারতে স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামী থানায়

আপডেট : ১৪ জুন ২০১৭, ২০:০৭
তুচ্ছ ঘটনায় নিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রাগের বর্শবর্তী হয়ে ধারালো অস্ত্র ‘খুরপা’ দিয়ে স্ত্রীর মাথা ঘাড় থেকে আলাদা করে ফেলেন স্বামী। তারপর স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে সোজা থানায় চলে যান স্বামী। থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার টেবিলে স্ত্রীর মাথা রেখে আত্মসমর্পণ করেন।
 
ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় গত সোমবার গভীর রাতে এই ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা ঘটে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।
 
স্ত্রী উষা দেবীকে (৫০) হত্যার পর থানায় আত্মসমর্পণ করা স্বামী রামসেবক গৌতম কে (৫২) গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছে স্থানীয় পুলিশ। উষা দেবীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
স্থানীয় লোকজনের ভাষ্য, রাম সেবক মানসিকভাবে ভারসাম্যহীন। তবে এটি এখনো প্রমাণিত নয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/রেজা