গাজীপুরের কাপাসিয়ায় বুধবার দুপুরে বজ্রপাতে মো. হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তারই যমজ ভাই মো. হাসান (১২)।
তারা উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব গ্রামের মো. ইসমাইলের ছেলে এবং পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, হোসেন এবং হাসান দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসমত আরা মো. হোসেনকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
