নিহত চার সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুন ২০১৭, ০৩:৩৪

রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় ২ জন সেনা কর্মকর্তাসহ নিহত ৪ জন সেনাসদস্যের জানাজার নামাজ গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার।

জানাজা শেষে মেজর মোহাম্মদ মাহফুজুল হক ও ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্তের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বনানীর সামরিক কবরস্থানে তাদেরকে সামরিক মর্যাদায় দাফন করা হবে। এছাড়া স্বজনদের ইচ্ছানুযায়ী কর্পোরাল মোহাম্মদ আজিজুল হককে ময়মনসিংহে এবং সৈনিক মো. শাহিন আলমকে বগুড়ায় নিজ গ্রামে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু