চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। সাথে ভিক্ষাবৃত্তিকে না বলারও কর্মসূচি নেয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন উপজেলার ৯ টি ইউনিয়নের ভিক্ষুকের ডাটাবেজ তৈরি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রমতে, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভিক্ষুক রয়েছে ৪৩০ জন।। সবচেয়ে বেশি ভিক্ষুক রয়েছে কলাউজান ইউনিয়নে আর কম ভিক্ষুক রয়েছে আধুনগরে। মাত্র ১৫জন ভিক্ষুক রয়েছে আধুনগরে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম জানান, উপজেলা ভিক্ষুকদেরকে যার যার সামর্থ্য ও মনোবল অনুযায়ী কর্মসংস্থান কিংবা আত্মনির্ভরশীল হওয়ার ব্যবস্থা নেয়া হবে। আধুনগরকে সর্বপ্রথম ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা করার মাধ্যমে উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআর
