চরফ্যাশনে স্কুল ছাত্রকে বলৎকারের অভিযোগ

আপডেট : ১৫ জুন ২০১৭, ১২:১৮
ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর আজাহার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে বাসায় ডেকে নিয়ে বলৎকারের অভিযোগে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে গত বুধবার চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেছেন।
 
মামলার বিবরণ ও ছাত্রের ভাষ্যমতে জানাযায়, সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। মঙ্গলবার রাতে শিক্ষক  ফোন করে নাস্তা এনে দেয়ার কথা বলে তাকে বাসায় ডেকে নেন। তার পরিবার দীর্ঘদিন যাবত স্থায়ী ভাবে ঢাকা বসবাস করায় ঘরে তিনি একা থাকার সুযোগে  ছাত্র বাসায় গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তার সঙ্গে অনৈতিক কাজ করেন। পাকা ঘর হওয়ায় চিৎকারের শব্দ বাহিরে না যাওয়ায় তার চিৎকারে কেউ এগিয়ে আসেনি। ঘটনার পর হেঁটে আসতে না পেরে সে তার সহকর্মীদের ফোন দিয়ে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার কথা জানায়। তারা প্রধান শিক্ষকের বাসা সংলগ্ন খালপাড় থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
 
চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক দেখায় ঘটনা সত্য বলে প্রতীয়মান হচ্ছে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমরা ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।
 
প্রধান শিক্ষক মুশফিকুর রহমান মোবাইল ফোনে বলেন, এই বিষয়ে আমি কিছুই জানিনা।
 
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ  এনামুল হক জানান, এ ঘটনায় ছাত্রের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/এমআর