তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৩:৫১
 
তাড়াশে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কায় আকবর আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক সামান্য আঘাত পান। বুধবার রাতে উপজেলার নওগাঁ-খালকুলা সড়কের নবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকবর আলী নওগাঁ ইউপির নবীপুর গ্রামের কেরু মিঞার ছেলে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ওই ইউপির বানিয়াবহু গ্রামের ছামাদ খাঁর ছেলে ছাদ্দাম খাঁ (৩৫) দ্রুতবেগে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তাড়াশ থানা ওসি মো. মনজুর রহমান জানান, ঘটনা শুনেছি। তবে মামলা হয়নি।
 
ইত্তেফাক/কেকে