রাজবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:০৬
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আদিল উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার জামালপুর ইউপির বেতাঙ্গা গ্রামের মৃত কোহিল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকালে বৃমাগুরা এলাকার একটি মেহুগনি বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিল বুধবার বিকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। রাতে বাড়িতে না ফিরলে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে জামালপুর ইউনিয়নের বৃমাগুরা এলাকার একটি মেহুগনি বাগানে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
IMG0
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম পিপিএম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার মামলা করলে মামলা নেয়া হবে।
 
ইত্তেফাক/কেকে