ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০১৭, ২১:৩২
 
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে একটি গরু ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় পীরগঞ্জ টাঙ্গন নদীর পাড়ে কৃষক তাজিরুল ইসলাম (৪০) বজ্রপাতে গরুসহ ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তিনি বৈরচুনা আজলাবাদ গ্রামের ফারিজুল ইসলামের ছেলে।
 
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
অন্যদিকে একই দিন দুপুর ১২-১০ এর দিকে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামে সলিরাম (৪০) নামে কৃষক দোকানে চা খেতে গিয়ে রাস্তায় বজ্রপাতে মারা গেছেন। সলিরাম ভেদাইল গ্রামের দোমাসু রামের ছেলে।
 
এ সময় আরো মোট চারজন আহত হন। আহতদের মধ্যে নরেশ চন্দ্র (৪০) ও লক্ষিরাম (৪১) কে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান