গত ২৯ মার্চ ২০১৯ শুক্রবার বিকাল ৫টায় আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসর-এর ২৭তম আসরটি আনন সেন্টার, ২৫১৬ পূর্ব ভাটারা, নতুন বাজার, গুলশান-২, ঢাকায় ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই শিশুসাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার অতনু তিয়াস এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ছড়াকার সিরাজুল ফরিদ।
আসরের শুরুতে আনন ফাউন্ডেশনের সূচনাসংগীত পরিবেশন করে আনন ফাউন্ডেশনের শিশুরা। স্বরচিত লেখা পাঠে অংশ নেন—সিরাজুল ফরিদ, নুরুদ্দীন শেখ, আতিয়ার রহমান, সৈয়দ আমির আলী, শাহানারা রশীদ ঝরনা, বি এম বরকতউল্লাহ, সব্যসাচী পাহাড়ী, গোলাম নবী পান্না, মনিরুজ্জামান পলাশ, ইমরুল ইউসুফ, সিরাজিয়া পারভেজ, শারমিন সুলতানা রীনা, রওশন আরা পারু, মালেক মাহমুদ, দ্বীন মোহাম্মদ দুখু, ইমরান আখন্দ, মাহবুব লাভলু, আমিনুল ইসলাম মামুন, বশিরুজ্জামান বশির, আহমেদ জাকির, নূর মোহাম্মদ দীন, সাজ্জাদ বাবু, কামরুল হাসান মৃধা, উত্তম কুমার বিশ্বাস, মো. সজীব মিয়া প্রমুখ। শিশুদের মধ্য থেকে লেখা পাঠে অংশ নেয় আবির হাসান শাওন, ফাহমিদা ওয়াজিফা তানফিয়া, তানবিন সুলতানা জয়া, কাবিনা সুলতানা মায়া, অর্না রানী দাস, সাইদুল ইসলাম, মিশকাতুল মুনতাহা ঐশী, নুশরাত জাহান শৈলী, মেহেরুন নেছা, ইশরাত জাহান ইলমা।
সম্মানিত অতিথি সিরাজুল ফরিদ বলেন, আমরা শিশুদের অনুষ্ঠানে যেন শিশুদের উপযোগী লেখা পাঠে অংশ নিই। আমাদের ভাবতে হবে—আমরা শিশুদের জন্য কী লিখব, কী শব্দ ব্যবহার করব।
প্রধান অতিথির ভাষণে আসলাম সানী বলেন, শিশুদের জন্য কাজ করছে আনন ফাউন্ডেশন। আজ আমি শ্রদ্ধার সাথে দাদাভাইয়ের কথা স্মরণ করছি। আননের প্রতিষ্ঠাতা স.ম. শামসুল আলম আজ শিশুদের নিয়ে এত কাজ করছেন তার কারণ হলো, তিনি দাদাভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। আমি আনন ফাউন্ডেশন নিয়ে আশাবাদী এবং বিশ্বাস করি একসময় এই সংগঠনটি এদেশের শিশুসংগঠনগুলোর পথিকৃত্ হয়ে উঠবে।
সবশেষে সভাপতি সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শিশুসাহিত্য আসরটি উপস্থাপনা করে ছোট্ট বন্ধু মিশকাতুল মুনতাহা ঐশী এবং সুখী আক্তার সাথী।
