বেনাপোল থেকে ছেড়ে যাওয়া খুলনা-বেনাপোল কমিউটার যাত্রীবাহী ট্রেনে তল্লাশি করে ঝিকরগাছা নামক স্থান থেকে চোরাপথে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় পটকাবাজি, চকলেট বোমাসহ বিভিন্ন ধরনের আতশবাজি জব্দ করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল।
বেনাপোল শুল্ক ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকালে গোয়েন্দা সার্কেলের একটি প্রতিনিধি দল ট্রেনে তল্লাশি অভিযান চালায়। ওই সময় ৩৬০ কেজি আতশ বাজি জব্দ করা হয়। সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি জানান জব্দকৃত পণ্যের মূল্য বিশ লাখ টাকা।
ইত্তেফাক/এমআই
