পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় ট্রাকের ধাক্কায় অগ্রণী ব্যাংক পঞ্চগড় শাখার কর্মকর্তা আসাদুর রহমান সরকার নিহত হয়েছেন। শুক্রবার সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের লিচুতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্রণী ব্যাংক পঞ্চগড় শাখার সেকেন্ড অফিসার আসাদউর রহমান সরকার বাজার করে মোটরসাইকেল যোগে ডোকরোপাড়াস্থ বাসায় ফিরছিলেন। এ সময় তেঁতুলিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অগ্রণী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক অমিয় সরকার ও পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
