আক্কেলপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৭, ১৭:২৪
 
জয়পুরহাটের আক্কেলপুর নদীতে গোসল করতে যাওয়া ছেলেমেয়েদের সাথে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে পৌর এলাকার চকবিজলী গ্রামের রশিদুল ইসলামের শিশুকন্যা মরিয়ম (৩) বাড়ীর পাশের তুলশীগঙ্গা নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর মরিয়মের মা মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে।
 
গ্রামের কয়েকজন ছেলেমেয়ে বলে মরিয়ম গ্রামের ছেলেমেয়েদের পিছনে পিছনে নদীতে গোসল করতে গেছে। মরিয়মের মা নদীতে গিয়ে মেয়েকে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। গ্রামবাসীরা নদীতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুকন্যা মরিয়মের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান