আড়াইহাজারে বজ্রপাতে কাজল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সদর পৌর সভার কামরানির চর তিন রাস্তা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কাজল মাঝের চর গ্রামের মৃত ফয়জুদ্দিন মেম্বারের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তার বাড়ির পাশে রংপুর বাজারে যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে হঠাৎ বজ্রপাতে কাজল আহত হন।
আহত অবস্থায় আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি কৃষি কাজ করেন বলে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
