পাখিদের কান্না কোনোদিন দেখিনি
এ চোখ সত্যি আমার কি!
গৃহত্যাগী যে ছেলে গিয়েছিল অরণ্যে
ছয় ক্লাস পড়ায় সে এখানে।
কুয়াশার ভোরে বুড়িগঙ্গা
বাড়ি ফিরে গেল
হলো না দেখা মুখোমুখি;
হয়তো দীর্ঘ দৃষ্টি ত্রুটি।
জানা গেল ভৈরবী বেদনায়
কোনোদিন যায়নি সে আর মানুষের শ্মশানে
রোজ রাতে তবু সেই মানুষের শরীরে শুয়ে
একা সকালে আমি
পাখিদের চোখ পরে থাকি।
