কোথা থেকে এলো কফি

আপডেট : ১৯ জুন ২০১৭, ০২:৩১

কফি অনেকের প্রিয় পানীয়। কিন্তু কফির ইতিহাস হয়তো তাদের অজানা। কফির উত্পত্তি নিয়ে নানা তত্ব আছে। কোনটি সঠিক আর কোনটি বেঠিক তা নিয়েও আছে নানা মত। কথিত আছে ইথিওপিয়ার এক লোকের পোষা ছাগল প্রথম কফি আবিষ্কার করেছিল! লোকটি খেয়াল করেন তার ছাগলটি বাগান থেকে কি যেন খেয়ে বাড়ি ফিরে ‘উত্তেজক’ আচরণ করে। এরপর তিনি একদিন ছাগলের পিছু পিছু বাগানে গিয়ে ওই ফলটি দেখে আসেন। পরে তিনি তার এলাকার মঠে গিয়ে মঠের অধ্যক্ষকে বিষয়টি খুলে বলেন। অধ্যক্ষ ওই ফল তুলে এনে ফলটি গরম করে পানিতে ভিজিয়ে রেখে ‘বেভারেজ’ বানিয়ে শিষ্যদের নিয়ে পান করেন। তারাও বেশ শারিরীক উত্তেজনা অনুভব করেন এটি পান করে। ধীরে ধীরে এটি পান করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেল। মঠের সন্যাসীরা দেখতে পেলেন এই পানীয় গ্রহণ করার পর তাদের ঘুম ঘুম ভাব চলে যাচ্ছে। মনে আসছে তেজি ভাব। ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করার পরেও ক্লান্তি আসছে না। এরপর এই ফলটির কথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এ মহাদেশ থেকে ও মহাদেশ ভ্রমণ করল। বিশ্ববাসীও পেয়ে গেল প্রথম কফি।

কথিত আছে ষোড়শ শতাব্দিতে পারস্য, মিসর, সিরিয়া এবং তুরস্কে কফির প্রচলন ছিল। তবে সেখানেও কফি ইথিওপিয়া থেকে গিয়েছিল বলে কারো কারো মত। মধ্যপ্রাচ্য থেকে বলকান অঞ্চল থেকে ইতালি এবং পরে অবশিষ্ট ইউরোপে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে পৌছে যায় আমেরিকায়। কফির উত্পত্তি নিয়ে এটাই একমাত্র কাহিনী নয়। আরো অনেক তত্ত্ব আছে এই পানীয়টি নিয়ে। সূত্র: হিস্টোরি এক্সট্রা।

ইত্তেফাক/নূহু