জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে রুমা বানু (২৩) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা গেছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান এ প্রতিনিধিকে জানান, বিকেলে হঠাৎ প্রচণ্ড বৃষ্টিপাত ও মেঘের গর্জন শুরু হয়। উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা গ্রামের নুরুজ্জামানের স্ত্রী রুমা গরু নিয়ে আসার জন্য বাড়ীর পার্শ্বে মাঠে যাবার চেষ্টা করে। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এমআর
