মাংস খাওয়া ছেড়ে দেয়ার কথা অনেকে কল্পনাই করতে পারেন না। কিন্তু গোটা বিশ্বের সবাই যদি মাংস খাওয়া ছেড়ে দেয় তবে পৃথিবীটা কেমন হতো তা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, পৃথিবীটা যদি নিরামিষভোজীদের আবাসভূমি হয়ে যায় তবে প্রতি বছর অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা কমে যাবে বর্তমানের চেয়ে ৮০ লাখ। তারা বলেছেন—কেবল শরীরগত নয়, পরিবেশগত উপকারও হবে মানুষ যদি মাংস ত্যাগ করে। খাদ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ক্ষতিকর গ্যাসের নির্গমন বর্তমানের চেয়ে ৬০ শতাংশ কমে যাবে। বাতাসে মিথেন গ্যাসের পরিমাণও কমে যাবে। তাই পরিবেশের অবর্ণনীয় উপকার হবে। ধীরে ধীরে পৃথিবী ফিরে পাবে অতীতের জীববৈচিত্র। অস্তিত্ব সংকটে পড়া অনেক প্রাণীর পদচারণায় মুখর হয়ে উঠবে ধরনী।
বিজ্ঞানীরা বলেছেন, বিশ্বাবাসীর খাবার তালিকায় মাংস না থাকলে করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস, স্ট্রোক এবং কয়েক প্রকারের ক্যান্সারও উল্লেখযোগ্য হারে কমে যাবে। ওষুধের দোকানের বিল কমে যাবে কমপক্ষে ৩ শতাংশ। তবে তারা বলেছেন, বর্তমানে বিশ্বে দুইশ’ কোটির বেশি মানুষের পুষ্টিজনিত সমস্যা আছে। তাই শুধু মাংস ছাড়লে হবে না। অবশ্যই তার বিকল্প পুষ্টির ব্যবস্থা করতে হবে। না হলে উপকারের চেয়ে ক্ষতিই বরং বেশি হবে।
ইত্তেফাক/নূহু
