আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে একটি মার্কিন ঘাঁটির কাছে গতরাতে আকস্মিক এক হামলায় আট আফগান রক্ষী নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান।
প্রাদেশিক এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বন্দুকধারীরা বাগরাম বিমানঘাঁটির কাছে নৈশ প্রহরীদের লক্ষ্য করে এ হামলা চালায়। এ সময় ১০ নৈশ প্রহরী একটি গাড়িতে করে হটল দিচ্ছিল। এই হামলায় আটজন নিহত ও অপর দুই জন আহত হয়।’
রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাগরাম বিমানঘাঁটিটি বিগত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
IMG0
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। বাগরাম জেলার শাহ-আকা এলাকায় এ হামলা চালানো হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
