মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআই
