বরিশালের বাবুগঞ্জে মাহিন্দ্রা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মনির (৫০) নামে ব্রিটিশ টোব্যাকোর এক বিক্রয় কর্মী নিহত হয়েছেন। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা তিনমট নামক স্থানে কাভার্ট ভানের সংঘর্ষে তিনি নিহত হন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির বরিশাল নগরীর আলেকান্দা এলাকার আরশেদ আলী সড়কের বাসিন্দা জয়নাল আবদীনের ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মনিরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মাধবপাশায় দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।
ইত্তেফাক/জামান
