বৃহস্পতিবার খুলে দেয়া হচ্ছে সীমাখালি ব্রিজের একাংশ

আপডেট : ২১ জুন ২০১৭, ২০:০৬

মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর বেইলি ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষ। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার আংশিক খুলে দেয়া হবে এ ব্রিজ।

ব্রিজের নির্মাণকারি ঠিকাদার রানা আমির ওসমান জানান, ঈদের আগেই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলবে বলে অঙ্গীকার ছিল। সে মোতাবেক শ্রমিকরা রাতদিন কাজ করে দুই লেনের ব্রিজের এক লেনের কাজ সম্পন্ন করেছে। বাকি কাজ ঈদের পরে শেষ হবে। বৃহস্পতিবার থেকেই যানবাহন চলাচল করতে পারবে। 

 


গত ১৩ ফেব্রুয়ারি ব্রিজটি ভেঙে পড়ার পর প্রায় সাড়ে চার মাস পর ব্রিজ দিয়ে লোক চলাচল শুরু করছে। ঈদের আগেই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে পারলে হাজার হাজার যানবাহনসহ  কয়েক লাখ মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব হবে। দক্ষিণ বঙ্গের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন ভেঙে পড়ে থাকায় লাখো মানুষের দুর্ভোগের অন্ত ছিল না।

 

 

 
ইত্তেফাক/ইউবি