ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা ব্রেক্সিটের খসড়া চুক্তি যদি পার্লামেন্টে প্রত্যাখান করা হয় তাহলে আমরা ভাল কিছু আশা করতে পারবো না। কারণ ইইউ ভাল কিছু দেবে না আমাদের। প্রধানমন্ত্রী মে বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য ভোটে যদি এমপিরা এটা প্রত্যাখান করেন তাহলে কেবল আরো বিভক্তি এবং অনিশ্চয়তার সৃষ্টি হবে। তবে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে ভাল হবে কিনা সেই বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান থেরেসা মে।
