আইভরিকোস্টে প্রবল বৃষ্টিপাতে দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানে এখন পর্যন্ত অন্তত ১৫ জন মারা গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার দেশটির সরকার একথা জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার বর্ষা মৌসুম তিন থেকে চার মাস পর্যন্ত স্থায়ী হয়। এসময় পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। জানা গেছে, ২০১৪ সালে বর্ষা মৌসুমে ১৬ জন ও গত বছর ৩৯ জন মারা যায়।
আইভরিকোস্টের যোগাযোগমন্ত্রী ব্রুনো কোনে বলেন, ‘এখানে মোট ১৫ জনের মৃত্যু ও ২৫ জন আহত হয়েছে।’
মারা যাওয়া অধিকাংশই বস্তি এলাকার বাসিন্দা। এরা পাহাড়ের পাদদেশে কুঁড়েঘরে বাস করে বলেও জানান তিনি। এএফপি।
ইত্তেফাক/সেতু
