সিলেটে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২২ জুন ২০১৭, ১৯:১৭
 
র‌্যাব-৯ একটি দল সিলেট এয়ারপোর্ট থানায় অভিযান চালিয়ে খাদিম নগর চা বাগান এলাকা থেকে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত শংকর মাহালী (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃত শংকর খাদিমনগর চা-বাগান এলাকার বাসিন্দা। সূত্র মতে, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শংকর গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতার করায় স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেছে। তাকে এসএমপি এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান