কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাড়ে তিন হাজার দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে বুধবার। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এ জন্মদিন পালিত হয়। জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর প্রমুখ বক্তব্য রাখেন। জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুলছাত্রী অর্পিতা রায় বলে, জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।
