আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ সারাদেশের সড়ক পরিস্থিতি ভালো রয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রা এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী ঈদে ঘরমুখো মানুষকে ট্রাকে, বাসের ছাদে করে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে বলেন, আর্থ-সামাজিকভাবে নিম্ন আয়ের মানুষরা খরচ বাঁচানেরা জন্যে সিমেন্টবাহী ট্রাকে ওঠেছিল বলে রংপুরে বেশ কয়েকজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াৎ হোসেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সানোয়ার হোসেনসহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
