দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিরামপুর উপজেলার মো. জাহাঙ্গীর আলমের (২৮) লাশ উদ্ধার করেছে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বুধবার ময়না তদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বৈগ্রামে একটি বাড়ির পাশের রাস্তার উপর বিছানায় মোড়ানো লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত জাহাঙ্গীর বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামের মো. এনতাজ আলীর ছেলে।
ওসি আব্দুস সবুর বলেন, হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ইত্তেফাক/এমআই
