গাইবান্ধায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০১৭, ২০:০৬
গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুমারপাড়া থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
বুধবার বিকেল ৫টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। স্বামী সিজু মিয়া (২২) গলায় গামছা ও স্ত্রী বানেছা বেগমের (১৮) গলায় ওড়না দিয়ে পেঁচানো ছিল। সিজু মিয়া কুমারপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে ও বানেছা একই গ্রামের বাদশার মেয়ে।  
 
খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সামাদ আজাদ জানান, সিজুর সঙ্গে বানেছা বেগমের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের কোন সন্তান হয়নি। তারা দুইজনে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতো। সম্প্রতি তারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। বুধবার দুপুর ২টার দিকে ঘরের তীরের সঙ্গে প্রতিবেশীরা তাদের ঝুলতে দেখে। বাড়িতে অন্য কোন লোক না থাকায় বিষয়টি আত্মহত্যা না অন্যকিছু তা বলা যাচ্ছে না।
 
 
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি