চৌদ্দগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৭, ১১:৩১
 
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো,  ঝিকড্ডা গ্রামের বড় বাড়ির মৃত মাহবুল হকের মেয়ে নরিন আক্তার(৯) ও  নুর নবীর ছেলে মোজাম্মেল হক নবিন(৭)। বৃহস্পতিবার ভোরে ঝিকড্ডা গ্রামে বাড়ির পাশের একাটি পুকুরে তাদের লাশ পাওয়া যায়।
 
পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় দুই শিশু নিখোঁজ হয়। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একাটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে স্বজনরা এসে তাদের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/এমআর