কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে হাশেম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পরে হাসপাতালে মারা গেছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড় থেকে মুখোশধারী ১০/১২ জনের একটি দল নেমে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে গিয়ে পীর মোহাম্মদের পুত্র হাশেমকে বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পাহাড়ের দিকে চলে যায়।
নয়াপাড়া ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক হতে গুলিবিদ্ধ হাশেমকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। চিকিত্সাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়। তার মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
