সড়কে নৈরাজ্য বন্ধ করতে হলে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:১৮

সড়কে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা চলছে। এই হত্যাকাণ্ডের বিচার সঙ্গে সঙ্গে হয় না বলেই একের পর এক পথচারীকে চাকার তলে পিষ্ট করে যাচ্ছে ওরা। জলজ্যান্ত মানুষকে ওরা পিষ্ট করে হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে—এ কথা বলতে কোনো বাধা নেই। কেন, গণপরিবহনের চালকরা কি পারেন না, সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে? পাল­াপালি­ না দিয়ে পরিবহন চালাতে? হাতেনাতে ধরার পরপরই বিচার সম্পন্ন করা গেলে গণপরিবহনের চালকদের নৈরাজ্য বন্ধ করা সম্ভব হবে। সঙ্গে সঙ্গে বিচারের বিকল্প কিছুই যে নেই। মামলা করা, সাক্ষী আনা, প্রমাণপত্র, চার্জশিট দাখিল করা ইত্যাদির কোনো প্রয়োজন নেই। তাত্ক্ষণিকভাবে নৈরাজ্যকারী চালককে শাস্তি দেওয়া গেলে পাল­া দিয়ে, বেপরোয়াভাবে যানবাহন চালানো বন্ধ হতো। কথায় আছে না—‘কয়লা ধুলেও ময়লা ছাড়ে না। পশুর লেজ হাজার বছর চুঙ্গায় রাখলেও সোজা হয় না।’ বিচারের বাণী নিভৃতে কাঁদে—এ অবস্থা আর দেখতে চাই না। অপরাধী চালকের বিচার হোক। এর বিকল্প কিছু নেই।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা