নাগেশ্বরীতে ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৩:০২
 
নাগেশ্বরীতে ১০ টি ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
কচাকাটা থানা অফিসার ইনচার্জ জাকির উল ইসলাম জানান, উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের চরবলরামপুর গ্রামের গনি মোল্লার ছেলে আবুল কাশেম মোল্লা কাসু (৫০) দীর্ঘদিন থেকে দুধকুমর নদের তীরে ফান্দের চরে বিস্তৃর্ণ পাটক্ষেতের মাঝে আস্তানা গড়ে মাদকের ব্যবসা করে আসছিলেন। 
 
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে সেখানে অভিযান চালিয়ে ১০টি ইয়াবাসহ তাকে আটক করা হয়। সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে