জার্মানির বাভারিয়া প্রদেশে মহাসড়কে লরির সঙ্গে সংঘর্ষের পরে বাসে আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সংবাদপত্র ফ্রাঙ্কেনপোস্টের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স্
ফ্রাঙ্কেনপোস্ট তার খবরের সূত্রের কথা জানায়নি এবং পুলিশের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশের এক মুখপাত্র স্থানীয় এন-টিভিকে বলেছেন, ১৭ জন নিখোঁজ রয়েছে এবং ধারণা করছি এদের অনেকেই নিহত হয়েছে। এই দুর্ঘটনায় ৩১ জন আহত হয়েছে বলে টুইটারে এক পোস্টে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৮ জন রয়েছে বলে জানানো হয় টুইটারে।
ইত্তেফাক/সাব্বির
