গাজীপুরের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি কারখানার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
