ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২০:২৬
ময়মনসিংহ শহরে  দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। 
 
সোমবার দুপুরে শহরের ময়নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রুবাইয়া (৩৫)। 
 
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ময়নার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শাহজালাল পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। অপরটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের সব যাত্রীই আহস হন।  এদের মধ্যে গুরুতর আহত ২২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অজ্ঞাতনামা এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবাইয়া ।
 
 
 
ইত্তেফাক/ইউবি