মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে সাহিদুল শিকদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। তিনি ওই গ্রামের হেলাফ শিকদারের পুত্র।
নিহতের পরিবারের লোকজন জানান, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ির উঠানের পাশেই সুপারি বাগানে খড় কাটা বটি আনতে যান। সেখানে সাহিদুল শিকদারকে সাপে দংশন করে। বিষাক্ত সাপটি দেখতে পেয়ে সংগে সংগে পিটিয়ে হত্যা করেন তিনি। পরে তিনি অসুস্থ হয় পড়েন। অসুস্থ অবস্থায় তাকে ওই সময় স্থানীয়ভাবে বিভিন্ন ওঝা, কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। এতে তার অবস্থার আরও অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ওই রাতেই তার মৃত্যু ঘটে।
ইত্তেফাক/এমআই
