আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ২৭

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০৯:২৪

গতকাল শুক্রবার পূর্ব আফগানিস্তানের খোস্ত অঞ্চলে সেনা ঘাঁটির অভ্যন্তরে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫০ জন। খবর ওয়াশিংটন পোস্টের। 

খোস্ত অঞ্চলের ইসমাইল খেল জেলায় অবস্থিত ওই সেনা ঘাঁটিতে অবস্থিত মসজিদে জুমার নামাজের জন্য জড়ো হয়েছিল সেনারা। এসময় বিস্ফোরণ ঘটে। এতে তৎক্ষণাৎ ২৭ জনের মৃত্যু হয়। 

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। 

ইত্তেফাক/এসআর